সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ / ৭৫
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহণ করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু। মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  দুপুরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন গ্রহণকালে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, সুভাষ দাশ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে মনোনয়ন গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মনোনয়ন গ্রহণ শেষে আলহাজ্ব
মনজুরুল ইসলাম মনজু বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তিনি দিনাজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মনোনয়ন গ্রহণকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category