রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা

জাহিদুল ইসলাম  / ২৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

 নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদী ও নাউতারা নদী থেকে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২০ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে,
অভিযানকালে নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাউতারা আাদাবাড়ি এলাকার জাকারিয়া ছেলে হাচেনুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া টেপা খড়িবাড়ি  ইউনিয়নে তিস্তা নদী থেকে উত্তোলনকৃত বালু পরিবহনের সময় চালকবিহীন অবস্থায় গয়াবাড়ি গ্রামের অফিয়ার রহমানের ছেলে আলম হোসেন (৩৪) ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে বাবু হোসেন (৩৫) এর সহ ২টি ট্রাক্টর জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির। অভিযানে ডিমলা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান  জানান , নদী ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান এবং মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category