সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

বিপ্লবী ওসমান হাদির হত্যার প্রতিবাদে মাগুরায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: সাজ্জাদ হোসেন / ১১০
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

বিপ্লবী শহীদ শরিফ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত।
তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা, শহরিয়ার আহমেদ সামিসহ আরও অনেকে।
বিক্ষোভে শিক্ষার্থীরা “জান দেব, তবু জুলাই দেব না”—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।
আয়োজনে: মাগুরা মেডিকেল কলেজ, মাগুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category