সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

নেত্রকোনার মদন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে

মোহন মিয়া  / ৬১
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

আজ মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি পরে মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ প্রেসক্লাব মদন , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্তরের মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১১টায় মদন উপজেলা পরিষদ পাবলিক হল রুমে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,
উপজেলা বিএনপি’র সভাপতি ও চানগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার। মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান, প্রেসক্লাব মদন, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক আংগুর রহমান ভুইয়া,সাংবাদিক কাইয়াুম  মোঃ আলী উসমান প্রমুখ।
অন্যান্য কর্মসূচির মধ্যে, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়া শহিদ মুক্তিযোদ্ধাদের বিদোহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয়  দিবস পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category