মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে যশোর শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।
বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবু ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, বিদ্যালয় পরিদর্শক
প্রফেসর ড. কামরুজ্জামান, উপপরিচালক প্রফেসর রেজাউর রহমান।
কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপপরীক্ষা নিয়ন্ত্রক(ডকুমেন্ট) মুজিবুল হক, মেন্টেনেন্স প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী কামাল হোসেন, সেকশন অফিসার আসাদুজ্জামান বাবলু, বোর্ড শ্রমিক দল কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম, সিবিএ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। পরিচালনা করেন উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।