রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

লালপুরে জামাতের উদ্যোগে বিজয় দিবসের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মোঃ আল-বেরুনী / ২০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে সামনে থেকে নেতৃত্ব দেন নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এবং লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ।

আজ ১৬ই ডিসেম্বর বেলা ১১;৩০মিনিটে বিজয় র‍্যালিটি উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা ঈদগা মোড় থেকে অনুষ্ঠিত হয়ে লালপুর ত্রিমোহিনী ঘুরে  কলেজ মোড় গিয়ে শেষ হয়। এ সময় র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা বহন করে নেতাকর্মীরা বিজয়ের চেতনায় মুখরিত করে তোলেন পুরো এলাকা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, অহংকার ও আত্মত্যাগের স্মারক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য দুর্নীতিমুক্ত, সুশাসন ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা জরুরি। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয় উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

র‍্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category