সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ফরিদপুরে ন্যায্যমূল্যে, চাহিদানুযায়ী সার প্রাপ্তি ও খাল দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

নাজিম বকাউল / ২৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

ফরিদপুরে চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে সার প্রাপ্তি ও দখল হয়ে যাওয়া ‘সুতানালী’ খাল দখলমুক্ত করে প্রায় দুই হাজার একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা।

সোমবার দুপুরে জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষাণ৷ – কৃষানীরা। পরে সেখানে তারা মানববন্ধন করে সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর’র ব্যনারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন, বিভিন্ন এলাকায় কৃত্তিম সার সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোথাও কোথাও আবার অতিরিক্ত মূল্য দিয়েও সার মিলছে না।

তারা আরো জানান, ফরিদপুরের সদর উপজেলার ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে ঐতিহ্যবাহী সুতানালী খালটির বারখাদা সেতু থেকে শিবরামপুর বাসস্টান্ড পর্যন্ত ‘মামুন গ্রুপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান গ্রুপ ভরাট করে একাধিক জায়গা দখলে নেয়া ও স্থাপনা নির্মাণ করায় উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের চারটি বিল ও মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বছরের অধিক সময় ধরে ওই সকল বিল ও মাঠের জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। তিন ফসলী জমি এখন এক ফসলী জমিতে রুপান্তরিত হয়েছে। প্রায় দুই হাজার একর জমি অনাবাদি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া উপস্থিত হয়ে কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category