রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কেন্দুয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত

কোহিনূর আলম / ২৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে ।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের নেতৃত্বে  উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদারের কবর জিয়ারতে অংশ নেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুজ্জামান খান পাঠানের কবর জিয়ারতে অংশ নেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনুস রহমান রনি, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মো. আব্দুল কদ্দুছ খন্দকার লাল চান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সারোয়ার জাহান কাউসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় জাতির এই সূর্য সন্তানদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয় ।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুর রহমান কচন্দরা গ্রামের মনফর আলীর পুত্র । তিনি ১৯৭১ সালের ২৭ নভেম্বর আটপাড়া দুওজ গ্রামের এ্যাম্বুস যুদ্ধে শহীদ হন । কচন্দরা মৌজায় তাঁকে কবর দেয়া হয়েছে ।
বীর মুক্তিযোদ্ধা শহীদ মোখলেছুজ্জামান আব্দুল ওয়াহেদের পুত্র । অসাধারণ সাহসী এই যোদ্ধা নেত্রকোণা-কেন্দুয়া সড়কে সংযোগ রাস্তায় বসুর বাজার ব্রীজ উড়িয়ে দিতে গেলে রাজাকারদের গুলিতে শহীদ হন । পরে তাঁকে সমাধিস্থ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category