রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মোঃ এরশাদ আলী / ১৩৭
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

 গনতন্ত্র মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার বেলা ১১টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি নকীব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম , প্রকাশনা সম্পাদক তারেক হোসেন শোয়াইব,  দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের আইটি সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন, অফিস সম্পাদক মুত্তালিব হোসেন ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category