রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ / ১৮৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম(৫৫) কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়ন ঘরে   তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা  নজরুল ইসলামের ছেলে। সরজমিনে জানা যায়,নিহত দানিউল ইসলামের ছেলে সামিল ইসলাম দিনাজপুরের বাড়িতে এবং  মেয়ে দৃষ্টি স্বামীর বাড়িতে বসবাস ছিল। তিনি গ্রামের বাড়িতে এসে সপ্তাহে দু”এক দিন রাত্রি যাপন করেন।
বাড়ির কাজের লোক রফিকুল ইসলাম ও নুর জাহান বেগম বাড়ি এবং  নিহত দানিউল ইসলামের দেখা শুনার কাজ করত।
শনিবার বেলা ১১টার দিকে রফিকুল ইসলাম বাড়িতে এসে তার শয়ন কক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে ডাকচিৎকার করে, প্রতিবেশীদের জানায়।
২০০৩ সালে ডিসেম্বর মাসে ১৬ তারখে নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী রাঙা একইভাবে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন।

বিভিন্ন সুত্র বলছে পূর্বপরিকল্পিত এই রহস্য জনক হত্যাকাণ্ডের পিছনে তার স্ত্রীর পরকিয়া প্রেম কিংবা বিপুল সম্পদের কারণে হতে পারে।
সাতোর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন রাজা এবং নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ও সেলিম গভীর শোক প্রকাশ করে বলেন অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের বিচার চাই।
এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উদ্ধারের কার্যক্রম চলছে, কিন্তু ক্রাইমসিন সিআইডি পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা জানান অবিলম্বে দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশ তৎপর আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে।
রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার, থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ বিপুলসংখ্যক পুলিশ অফিসারেরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category