রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী

মোঃ এরশাদ আলী  / ৬৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। এছাড়া ওই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি বৈশাখী অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় (ঢাকা মেট্রো-ট ১৪৯৪৭০) নম্বরের একটি প্লেট ফেলে যায়।
এঘটনয় ফায়ার সার্ভিসের একটি টিম চালক সাইদুল ইসলামসহ চারজনকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষনা করেন। নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
আহতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামানিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category