নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য জামালপুরের United Public School and College–এর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচিত হয়েছে। এশিয়া মহাদেশের ১৫টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনটি পরিচালনা করছে নেপাল কালচারাল অ্যান্ড ট্যুরিজম মন্ত্রণালয় এবং Asian Business Partnership Summit।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের প্রভাষক ও টিম লিডার ইমরান আলম রোজ এবং তাঁর তত্ত্বাবধানে নির্বাচিত আটজন শিক্ষার্থী।
সম্মেলনের মূল উদ্দেশ্য হলো এশিয়ার তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, নেতৃত্ব বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং যুবসমাজকে আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান করা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে “Best Performance of the Year” প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের সাংস্কৃতিক পরিবেশনা ও দক্ষতা প্রদর্শন করবে।
বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা
বাংলাদেশের হয়ে সম্মেলনে অংশ নিচ্ছে— আব্রার জাহিন, নাফিজুল ইসলাম আবির, আবির রায়হান সরকার,নিয়াজ মোরশেদ,কৌশিক রায় তুর্জা,সাদিক ইসলাম,আবদুল্লাহ আল সায়েম,নূর মোহাম্মদ নিয়াজ,দলের নেতৃত্বে আছেন—
ইমরান আলম রোজ, ইংরেজি বিভাগের প্রভাষক, United Public School and College, Jamalpur।
দলনেতা ইমরান আলম রোজ বলেন,
“বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের শিক্ষার্থীদের প্রতিভা এবং জামালপুরের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এটি একটি অনন্য সুযোগ। শিক্ষার্থীরা যেভাবে প্রস্তুতি নিচ্ছে, আমি বিশ্বাস করি তারা বাংলাদেশকে গর্বিত করবে।”
বিশ্বমঞ্চে নিজেদের জেলা ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে—এ সংবাদকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এই আন্তর্জাতিক অংশগ্রহণ ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বাংলাদেশের এই প্রতিনিধি দল “Best performance of the year-2025 খেতাবের জন্য প্রতিযোগিতা করবে, যা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার এ ধরনের উদ্যোগ জাতির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।