রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

জামালপুরের সরিষাবাড়ীতে গৃহবধূ হত্যা

আব্দুর রাজ্জাক  / ৯৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

জামালপুর সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) সংলগ্ন এলাকায় বুধবার  (১০ ডিসেম্বর) ভোররাতে লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরকে লিপি বেগম চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের দক্ষিণবাড়ীর মৃত আঃ কাদের মন্ডলের মেয়ে এবং পুলিশ সদস্য (এসআই) মহল উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দায়িত্ব জনিত কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।
 গতকাল বৃহস্পতিবার  ভোরে স্থানীয়দের চিৎকারে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। বাড়ির আলমারি ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় । উক্ত ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে সরিষাবাড়ী পুলিশ তদন্ত শুরু করেছে ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্ছু মিয়া  জানান, “এটি পরিকল্পিত হত্যা নাকি চুরির ঘটনা ধামাচাপা দিতে হত্যাকাণ্ড সহ সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্তে আমরা আশাবাদী।”
ঘটনায় নিহতের পরিবার সহ সবাই শোকে নিরব নিস্তব্ধ । এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । সর্বশেষ স্থানীয় , পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , লিপি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category