মাগুরা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার চার থানা ও ডিবির একাধিক টিম বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এবং বিভিন্ন মামলায় ২১ জল আসামিকে আটক করা হয়।
অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত, মাদক উদ্ধার সংক্রান্ত ও নিয়মিত মামলায় মোট ২১ জন আসামীকে গ্রেফতার করে মাগুরা জেলা পুলিশ। মাগুরা সদর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ৮ জন
মাদক মামলায় ১ জন নিয়মিত মামলায় ২ জন মোট ১১ জন। শ্রীপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী২ জন, মাদক মামলায় ৩ জন মোট ৫ জন। মহম্মদপুর থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ৩ জন, নিয়মিত মামলায় এক জন মোট ৪ চার জন, ও শালিখা থানায় ওয়ারেন্টভুক্ত আসামী ১ জন।
এছাড়া মাগুরা জেলার ডিবি টিমের বিশেষ অভিযানে ৭৫ পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের ৫৪,১৫০/- টাকা সহ (০৩) তিন জন আসামিকে গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মাগুরা জেলা পুলিশের নিয়মিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মাগুরা পুলিশ সুপার।