সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে

মোঃ মজিবুর জুয়েল  / ৭৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুৎ স্পৃষ্টে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার উজানচর ১ নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মোঃ খাদেম শেখের ছেলে। রোমান পেশায় একজন কৃষি উদ্যোক্তা। সংসারে তার স্ত্রী, রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুইটি সন্তান রয়েছে।
নিহতের শ্বশুর মোঃ সিদ্দিক মন্ডল জানান, রোমান সকাল ১০ টার দিকে ভূট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য নিজ ঘরে থাকা মটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। তারপর বাড়ির লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, বাদ এশার নামাজের পর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category