সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ডিমলায় প্রাথমিক প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম  / ৭৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
  সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো,আনারুল কবির ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো,তাজউদ্দিন।
সভায় উপজেলার ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় স্কুল পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, পাঠদান কার্যক্রমে উদ্ভাবনী উদ্যোগ, বার্ষিক কর্মপরিকল্পনা, মডেল স্কুল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রধান শিক্ষকগণই মূল চালিকাশক্তি। বিদ্যালয়ের পরিবেশ ও শেখার অনুকূল পরিবেশ তৈরিতে সকলের আন্তরিকতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় বলেন,
ডিমলার শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল করতে নিয়মিত সমন্বয় সভা কার্যকর ভূমিকা রাখছে। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতাই আমাদের অগ্রগতির মূল শক্তি।
সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ বিভিন্ন সমস্যাবলী, সমাধানের উপায় এবং উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।
আলোচনা শেষে শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমন্বয় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category