যশোরের শার্শায় বাংলাদেশের অভিভাবক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শার্শা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে নাভারণ সাতক্ষীরা মোড়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও প্রভাষক মানুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নাভারণ কাছারি জামে মসজিদের ঈমাম মোহাম্মদ হুসাইন।