চলমান তীব্র শীতের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর নির্দেশে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) পীরগঞ্জে শত শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের দলীয় মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম আজ দুপুর ১২টায় সরকারি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন। এসময় তিনি বলেন, জননেতা তারেক রহমান সব সময়ই জনগণের কল্যাণে নিবেদিত এবং বিএনপি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ জাতীয়তাবাদী দলের সভাপতি জনাব মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কম্বল পেয়ে শীতার্ত মানুষরা তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।