সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

নড়াইলে অবৈধ ছয়টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

শেখ রায়হাদ হোসেন / ৭৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধ ভাবে স্থাপিত ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী চলা অভিযানে ইটভাটা গুলোর চিমনি, কীলন ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।
পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন সম্পূর্ণ নেভানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। পরিচালনায় ছিলেন, পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া।
এসময় জেলা পুলিশ, কালিয়া থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস এবং আমি ক্যাম্পের সদস্য’রা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির
ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস, মেসার্স আর বি আই ব্রিকস এবং জিগজ্যাগ পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস।
এই ছয়টি ভাটা আইন বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের যে ভয়াবহ ক্ষতি করা হচ্ছে, তার প্রতিকারেই এই অভিযানে অবৈধ ছয়টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশ অধিদফতর জানিয়েছে, নিয়ম-নীতিবহির্ভূত ইটভাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category