রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে গণজোয়ার:ফ্যাসিষ্ট লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খৈয়মের

মোঃ মাসুদ রানা খোন্দকার / ৮৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে রাজবাড়ী রেলওয়ে ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মুসল্লি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী–১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী রাজবাড়ী ১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধান অতিথির বক্তব্যে খৈয়ম বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা আজ জাতির প্রত্যাশা। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা—তিনি যেন দ্রুত আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি শান্তিপূর্ণ ও গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আগামী দিনে দেশে সুবাতাস ফিরে আসবে—আমরা সে দিনই অপেক্ষা করছি।”
খৈয়ম তার বক্তব্যে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন,
“ফ্যাসিস্ট সরকারের হাতে বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাবন্দি হয়েছেন—এটা আমাদের অভিযোগ। আমাদের দাবি, তাঁর প্রতি অমানবিক আচরণ করা হয়েছে, যার কারণেই তিনি আজ অসুস্থ। স্বামী-সন্তান হারিয়েও তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। আমরাও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. কে এ বারী, গাজী আহসান হাবীব, জেলা ওলামা দলের সভাপতি আইয়ুব আনসারী, অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, এ মজিদ বিশ্বাসসহ অন্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে সকালে অনুষ্ঠিত হয় কোরআনখানি। বাদ আসর সংক্ষিপ্ত আলোচনা শেষে ভাণ্ডারিয়া দরবার শরীফের পীর আবুল ইরশাদ মো. সিরাজুম মুনির খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ ফিরিয়ে আনার প্রার্থনাও করা হয়।
জেলা বিএনপির নেতৃবৃন্দ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রেলওয়ে ময়দানে হাজারো মানুষের ঢল দোয়া মাহফিলকে পরিণত করে গণসমাবেশের রূপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category