রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

সড়কের পাশে কম্বল জড়ানো নবজাতকের অভিভাবক খুঁজছে প্রশাসন

মো: মেহের উল্লাহ  / ৩০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

মোশাররফগঞ্জ বাজারে সড়কের পাশে কম্বল জড়ানো নবজাতকের অভিভাবক খুঁজছে প্রশাসন।
জামালপুরের ইসলামপুরে কম্বলে জড়ানো অবস্থায় একদিন বয়সী একটি কন্যাশিশুকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোশাররফগঞ্জ বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে। পরে নবজাতককে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসে। ঠান্ডার কারণে শিশুটি কাঁপছিল বলে জানা যায়, তবে চিকিৎসকের সহায়তায় ধীরে ধীরে স্থিতিশীল হয়। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সোমবার রাতে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিশুটির জন্য বৈধ অভিভাবক নিয়োগে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিশু আইন অনুযায়ী বৈধ তত্ত্বাবধায়ক বা অভিভাবক নিয়োগ করা হবে।
ইচ্ছুক দম্পতিদের আবেদনপত্র আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।
ইউএনও নাজমুল হুসাইন বলেন, খবর পেয়ে আমরা শিশুটিকে দ্রুত উদ্ধার করেছি। তার সুস্থতা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আইন অনুযায়ী যোগ্য ও দায়িত্বশীল অভিভাবক নিয়োগ করা হবে, যাতে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত থাকে এবং পরিবার ও সমাজে পুনঃএকত্রীভূত হতে পারে। আমরা আশা করি, সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতা এই শিশুটির জীবনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category