রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কুড়িগ্রামে ইটভাটা কর্তৃপক্ষকে লাখ টাকা জরিমানা

Md Rezaul Islam / ৩৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে অনুমতি না নিয়ে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট তৈরির উদ্দেশে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকসকে এক লাখ টাকা অর্থদণ্ড ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।

এ সময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category