রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

উপজেলা প্রশাসনের আয়োজনে পীরগঞ্জ মুক্ত দিবসের আলোচনা সভা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি অঙ্গীকার

যিশাই মুরমু হীরা  / ২৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে গতকাল রবিবার, ৭ ডিসেম্বর, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা ৬টায় পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশ স্বাধীনতায় আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম অবদান এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এতে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রাজ্জাক, প্রাণীসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

​এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহামুদুনবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category