সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগআঁচড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহিদুল ইসলাম / ৫৩
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

 যশোরের শার্শার বাগআঁচড়ায় বিএনপি চেয়ারপার্সন  ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন।তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন।
তিনি বলেন,আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category