সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

হরিপুরে কৃষকদের জন্য জিংকসমৃদ্ধ ধানবীজ ও আধুনিক কৃষি প্রশিক্ষণ

নয়ন হোসেন / ৩৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও ধানবীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ফেডারেশন কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচিত ১২০ জন কৃষকের মাঝে জিংক সমৃদ্ধ উন্নত জাতের ধান—ব্রি ধান ৭২, ৭৪ ও ১০২—বিতরণ করা হয়।
কর্মসূচিতে কৃষকদের আধুনিক চাষাবাদ প্রযুক্তি, উচ্চফলনশীল বীজ নির্বাচন, সমন্বিত সার ব্যবস্থাপনা, রোগ–বালাই দমন ও কীটনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর কৃষিবিদ মো. মশিউর রহমান (AEO)। তিনি বলেন,
“জিংকসমৃদ্ধ ধান মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের উন্নত জাতের চাষ বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বাড়বে এবং পুষ্টি ঘাটতি পূরণেও বড় অবদান রাখবে। ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
আব্দুল্লাহ আল বাকী, কৃষি অফিসার, আরডিআরএস
মো. গোলাম কিবরিয়া, এগ্রিকালচারাল প্রজেক্ট অফিসার, আরডিআরএস
রবিনাথ রায়, কমিউনিটি মবিলাইজার
মো. রফিকুল ইসলাম, ফেডারেশন চেয়ারম্যান
স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
বীজ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করে বলেন, জিংকসমৃদ্ধ উন্নতজাতের ধান তাদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং তারা আরও উৎসাহ নিয়ে কৃষিকাজে অংশ নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category