রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরা মুক্ত দিবসে র‍্যালী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন / ৩০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

আজ ৭ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাগুরা মুক্ত দিবস।  দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা প্রেসক্লাব পৃথক কর্মসূচি গ্রহণ করে।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিদুজ্জামান, হারেজ উদ্দিন প্রমুখ।
দুপুরে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়র রহমান, সহ-সভাপতি শামীম খান, আলোক বোস, এড. সঞ্জয় রায় চৌধুরী, মোঃ সাইফুল্লাহ, দেলোয়ার হোসেন, শাহিন আলম তুহিন, শেখ ইলিয়াস মিথুন, রূপক আইচ, মোঃ ইমরান হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
১৯৭১ সালের এই দিনে মাগুরা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। এর আগে ৬ ডিসেম্বর আকাশ পথে মিত্রবাহিনীর বিমান হামলা এবং স্থলপথে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর আক্রমণের মুখে পাক সেনারা মাগুরা ত্যাগ করতে বাধ্য হয়। ৭ ডিসেম্বর ভোরে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে মুক্তিবাহিনী বিজয়ের পতাকা নিয়ে মাগুরা শহরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করলে পুরো মাগুরা পরিণত হয় বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত মানুষের মিছিলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category