রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

‎হরিপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

‎গোলাম রব্বানী / ৫৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের  হরিপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যম প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,বিজিপি, এন জিও প্রধান ও  ইউপি চেয়ারম্যানগনের সাথে ইউএনও’র  মতবিনিময় সভা  হয়েছে।

‎রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১:০০ টায় উপজেলা সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার,মো. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

‎এ সময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন, বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন ও উপজেলা বিএনপির সা.সম্পাদক আলহাজ্জ মো.আবু তাহের,উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ,গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, শাবানা পারভীন, রানীশংকৈল হতে আগত ওয়ার্ল্ড ভিশনের, রুমা বেগম,  যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকগণ।

‎সভায় হরিপুর উপজেলা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন অনেকেই।

‎নবাগত উপজেলা নির্বাহী অফিসার,মো. রায়হানুল ইসলাম  বলেন, উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা আমি  প্রশাসনিক কাজে সকলের সহযোগিতায় ও হরিপুর উপজেলার উন্নয়নমূলক কাজগুলো দ্রুতই শেষ করতে চাই। আশা রাখছি আপনাদের সকলের আন্তরিক ও প্রশাসনিক সহযোগিতা পেলে, আমি আমার অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category