সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

মোঃ হানিফ  / ৫৪
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত আলাদা হয়ে পড়েছে। এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।
গতকাল  শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার সোনাইমুড়ী টু – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা ও হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী টু – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায়  দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আরোহী দুই তরুণ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বিজয়কে ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনার পরপরই ট্রাক  চালক  পালিয়ে যায়।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে কাটা পড়েছে। বিচ্ছিন্ন হাতসহ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায় ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category