সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ভোলাহাটে সাংবাদিককে থ্রেট করলেন এসিল্যান্ড সামিম হোসেন

Haidar Ali / ১২৫
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কি ঘটেছিল?
জানা যায়, গত ২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ১ ঘটিকায় একতা ভাটার পাশে থেকে- এক্সিভেটর থেকে ব্যাটারি ও কিছু সরঞ্জাম নিয়ে যায় এসিলান্ড মোঃ শামিম হোসেন। উক্ত বিষয়টি সাংবাদিক ইয়াকুব আলী ফেসবুকে লিখে পোস্ট করলে এসিল্যান্ড তাকে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেন।
এক্সিভেটর ও জমির মালিক সূত্রে জানা যায়, এসিলান্ড লোক পাঠিয়েছিলেন টাকা নেওয়ার জন্য কিন্তু  আমরা উঁচু জমির মাটি সরিয়ে ফসলের উপযোগী করছি কেন টাকা দিব বলায় এসিলান্ড নিজে এসে এক্সিভেটরের ব্যাটারি খুলে নিয়ে যায়। পরে আমরা এসিলান্ড অফিসে কথা বলতে গেলে ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক উপস্থিত হয় তাদের দেখে মোঃ শামিম হোসেন বলে আইনগত ভাবে এক বা দুই লাখ টাকা জরিমানা করি যেহেতু একজনের তদবির আছে তাই আইনগত’ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। পরে দালালের কাছে গিয়ে কম টাকায় ব্যাটারি নিয়ে এসেছি যা বলতে নিষেধ করেছেন।
ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শফিক বলেন, এসিল্যান্ড আমার সামনেই বলেছিলেন সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানা করে ব্যাটারি দেওয়া হবে। তাহলে কিসের বিনিময়ে এমন বে-আইনি কাজ করলো। মানবিক দিক থেকে ছেড়ে দিলে আমাদের সামনে ছাড়তে পারত, আড়ালে অপকর্ম করেছে যা সূত্র থেকে জেনেছি। আরো বলেন, উক্ত বিষয়টি ফেসবুকে লিখার কারনে এসিল্যান্ড শামিম হোসেন সাংবাদিক ইয়াকুব’কে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, শুনি কেউ এক্সিভেটরের লোকদের কাছে টাকা চাচ্ছিলো না দেওয়ায় ব্যাটারি খুলে নিয়ে যায় এসিলান্ড। পরে আমি সহ ভোলাহাট প্রেসক্লাবের তিন জন সাংবাদিক গিয়ে দেখি এসিল্যান্ড বলে আইনগত ভাবে সর্বনিম্ন চার্জ ৫০ হাজার টাকা জরিমানা করবো। তবে কোন অন্ধ শক্তি বলে- কিসের বিনিময়ে বে-আইনি ভাবে ছাড়লো। আরো বলেন সাংবাদিক ইয়াকুব বিষয়টি ফেসবুকে লেখায় তাকে থ্রেট করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সাংবাদিক ইয়াকুবের বক্তব্য, ঘটনা ঘটেছে আমি লিখেছি-  এসিল্যান্ড আমাকে কেন থ্রেট করবেন? তাকে না জানিয়ে ভোলাহাটের কোন নিউজ করা যাবে না একথা কেন বলবেন? কেন লোক দিয়ে সাংবাদিক সমাজকে নিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে হুমকি দিবেন? আমার নিজস্ব মত সে ঘুষ নিয়ে হয়তোবা ছেড়ে দিত। আমি ফেসবুকে লিখার কারনে অনেকে জেনে গিয়েছে তাই তিনি উত্তেজিত হয়ে নানান ভাবে ভয়-ভীতি প্রদর্শন করেছেন। আরো বলেন আমরা স্বাধীন দেশের সাংবাদিক সত্য লিখব- তার মত অপকর্মকারীর বাধা শুনবো না।
উল্লেখিত বিষয়ের ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদ বলেন, সাংবাদিক কে থ্রেট করেছে এসিলান্ড শামিম হোসেন বিষয়টি খুবই দুঃখজনক- এসিল্যান্ড কোথায় এত বড় সাহস পেলেন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
উক্ত বিষয়ে জানতে এসিল্যান্ড শামীম হোসেনকে ফোন করলে কোন সদ-উত্তর পাওয়া যায়নি।
(সরজমিন প্রতিবেদন- পর্ব-১)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category