রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

পাঠদানের অনুমতি স্থগিত, একাডেমী স্বীকৃতি বাতিল হতে পারে

মিরাজুল কবীর টিটো / ৪৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

 জেলা প্রতিনিধি যশোর  এ বছর এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ২০ কলেজকে শোকজ করেছে যশোর শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রকের পিএ নজরুল ইসলাম।
বোর্ড সূত্র জানায়, গত ১৬ অক্টোবর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন জানান-বোর্ডের আওতাধীন ৫৭৫টি কলেজের মধ্যে ২০ কলেজের পরীক্ষার্থী শতভাগ ফেল করে। এ কারনে পাসের হার কমে যায়। শোকজের জবাব সন্তোষজনক না হলে এসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র আরো জানায়- মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ থেকে ১১ পরীক্ষার্থী, খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজে ১ পরীক্ষার্থী, খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজে ১ পরীক্ষার্থী, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ পরীক্ষার্থী, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।
মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি কলেজে ৮ পরীক্ষার্থী, মাগুরা সদরের রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী, মাগুরার মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজে ৯ পরীক্ষার্থী, মোহাম্মদপুর উপজেলার বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১১ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করে।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ থেকে ১৮ জন, সাতক্ষীরা সদরের ইসলামিয়া মহিলা কলেজে থেকে ৯ পরীক্ষার্থী, সাতক্ষীরা সদরের আখড়াখোলা আদর্শ কলেজে ৯ পরীক্ষার্থী, সাতক্ষীরা কমার্স কলেজে ২ পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭ পরীক্ষার্থী, চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬ পরীক্ষার্থী, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ থেকে ৭ পরীক্ষার্থী, কেশবপুর উপজেলার বুরুলি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।
কুষ্টিয়া সদরের আলহাজ আব্দুল গণি কলেজ থেকে ৪ পরীক্ষার্থী, ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ পরীক্ষার্থী ও নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সুলাইমান ইনস্টিটিউট থেকে ৩৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে।
উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী জানান, শতভাগ ফেল করা ২০ কলেজের অধ্যক্ষকে নভেম্বর মাসের শেষের দিকে শোকজ করা হয়েছে। কি কারণে পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষরা শোকজের জবাব দেয়ার পর কলেজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সেই সিদ্ধান্ত হবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে এসব কলেজের একাডেমী স্বীকৃতি স্থগিত হওয়াসহ বাতিল হতে পারে। এমনকি স্থগিত করা হতে পারে পাঠদানের অনুমতি । ভবিষ্যতে কলেজগুলো এধরনের ফলাফল না হয় এজন্য বিভিন্ন জেলার কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সেমিনার করা হচ্ছে।
তবে শোকজের বিষয় জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বিষয়টি এড়িয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category