সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

রৌফাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

আহমদ উল্লাহ   / ৬১
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের সহায়তা প্রদান অনুষ্ঠানে চসিক সচিব বলেন,মাননীয় মেয়র মহোদয় শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। তাৎক্ষণিক সংকট লাঘবে তাঁর পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয় সবসময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর  পরিস্থিতি জানতে চেয়েছেন।”
তিনি আরও বলেন,চসিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত পুনর্নির্মাণসহ সামগ্রিক সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”
এ সময় চসিক সচিব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক  আর ইউ চৌধুরী শাহীন, ইস্কান্দর মির্জা। সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মন্জু। মেয়র এর একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী মারুফ ,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়াউর রহমান জিয়া ,যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম রাশেদ। ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম শাহীন ।আকবর হোসেন, মানিক,আব্দুল মান্নান,জাকির হোসেন মিশু প্রমুখ।
এই সময় চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনেতিক নেতৃবৃন্দ ও স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category