রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার

ইঞ্জিঃ খশরুল আলম পলাশ / ৩১
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকা থেকে মো: ইমরুল ভূঁইয়া (৩৬) নামে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে শহরের কুন্দশী এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
​নিহত মো: ইমরুল ভূঁইয়া (৩৬), কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে। বুধবার দুপুরে ওই বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
​লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
​তিনি আরও বলেন, “লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category