সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ঝিনাইদহ কাঁপানো মুরাদ হত্যা মামলার ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি আলম মণ্ডল অবশেষে র‍্যাবের জালে

Md Rasel Hossain / ৫০
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গ্রেফতার হলেন ঝিনাইদহের চাঞ্চল্যকর ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলম মণ্ডল। র‍্যাব-৬ এর অভিযানে আজ, বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী এই হাই-প্রোফাইল গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আলম মণ্ডল বাগেরহাটে আত্মগোপন করে আছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। সফল অভিযানে আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে পাকড়াও করা হয়। গ্রেফতারের পর বুধবার দুপুরে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নিহত ব্যবসায়ী মুরাদের সঙ্গে প্রধান অভিযুক্ত আলম মণ্ডলের প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ ধরেই শনিবার দুপুরে চরম আকার ধারণ করে পরিস্থিতি।
মুরাদ যখন বাজারে ছিলেন, তখন আলম মণ্ডলের ছেলে সৌরভ-সহ বেশ কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মুরাদকে নির্মমভাবে আঘাত করা হয় এবং বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মুরাদকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি, সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই নৃশংস ঘটনার পর পরই নিহত মুরাদের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা (এফআইআর) দায়ের করেন। আলম মণ্ডলের এই গ্রেফতারের মধ্য দিয়ে মামলার তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
জনতার দাবি, দ্রুত বিচার৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category