সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

সোনারগাঁয়ে বিড়াল, কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, নিহত-১

মোঃ নুর নবী জনি  / ৩৫
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল, কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় আহত নাসিরউদ্দীন(৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার  দুপুরে সাইনবোর্ডস্থ  প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাসির উদ্দিন উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

এঘটনায় মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০),তার ছেলে আবির (২৫), অভি (২৮) ও তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮) এবং রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আক্তার হোসেন বলেন,গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড়ভাইসহ আমার পরিবারের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।  আসামীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category