রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

ইঞ্জিঃ খশরুল আলম পলাশ / ৭
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

​নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এনায়েত হোসেন (৬৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত এনায়েত হোসেন দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’-এর নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন ভুট্টোর মেঝো ভাই।
​মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে চা পান করতে রঘুনাথপুর বাজারে যাচ্ছিলেন তিনি। কালিয়া উপজেলার রঘুনাথপুর কবরস্থানের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
​গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর নেওয়ার পথে তিনি মারা যান।
​পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত এনায়েত হোসেনের ছেলে প্রবাসে ছিলেন। তিনি আজ দুপুরে বাড়িতে পৌঁছানোর পর বাদ আছর (বিকেলের নামাজের পর) জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category