সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

কোটচাঁদপুরে মর্মান্তিক দুর্ঘটনা

Md Rasel Hossain / ১০২
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারালেন এক কর্তব্যরত পুলিশ সদস্য। এই দুর্ভাগ্যজনক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ওই পুলিশ সদস্যের নাম আনিসুর রহমান আনিস (Anisur Rahman Anis)।পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাস, গ্রাম ও উপজেলা রামনগর, দর্শনা, চুয়াডাঙ্গা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস প্রতিদিনের মতো আজ সকালেও তাঁর ডিউটির জন্য মহেশপুর থেকে কোটচাঁদপুর থানায় যাচ্ছিলেন। যখন তিনি কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল নামক স্থানে পৌঁছান, ঠিক তখনই একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃ*ত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা বাবার ছেলে আনিসুরের এমন অকাল মৃ*ত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার, সহকর্মী ও এলাকাবাসী। এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।ট্রাক চালককে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত পরিবারের স্বজন ও সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category