নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র হাসিবুল ইসলাম তামিম (১৬) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা ১০ম শ্রেণির আরো তিন শিক্ষার্থী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হচ্ছে মোঃ জয় (১৫) মোঃ রায়হান (১৬) মোঃ নাদিম (১৬)। তাদের ৪ জনেরই বাড়ি বদলকোট গ্রামে।
বদলকোট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ফখরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার সময় তারা ৪জন একটি মোটরসাইকেলে করে ত্রিঘরিয়া যাওয়ার পথে ত্রিঘরিয়া পোলের গোড়ায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
এতে ঘটনাস্থলেই দশম শ্রেণির ছাত্র হারুনুর রশিদের ছেলে মোঃ হাসিবুল ইসলাম তামিম নিহত হয়। আহত তিনজনের মধ্যে মোঃ জয় ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।