রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরার শ্রীপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি

মো: সাজ্জাদ হোসেন  / ২২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

 
মাগুরার শ্রীপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন মাগুরা জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিউদ্দিন মোল্যা, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক অনুরাগ কুমার মণ্ডল, উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা রুমা পারভিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আমরা নানাভাবে অবহেলিত। দীর্ঘদিন ধরে আমাদের কোন নিয়োগবিধি নেই। সরকার দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না করলে কর্ম বিরতি এবং অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category