সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আমিনুর রহমান / ৮১
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে নওয়াপাড়া মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাহামুদুল হাসান লিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমেদ রিপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আব্দল গণি সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক হেমায়েত হোসেন হিমু এবং রায়হান উদ্দিন। এছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সিরাতুন নবী (সা.) উদযাপন উপলক্ষে হামদ-না’ত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category