সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

মাগুরায় সরকারি হাইস্কুলের শিক্ষকদের আন্দোলনে হঠাৎ বার্ষিক পরীক্ষা স্থগিত

মো: সাজ্জাদ হোসেন / ৫০
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মাগুরার সরকারি হাইস্কুলগুলোর শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনের কারণে চলমান বার্ষিক পরীক্ষা হঠাৎ করে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রবিবার দিবাগত রাতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার সোশ্যাল মিডিয়ায় এক ঘোষণার মাধ্যমে পরীক্ষার সময়সূচি স্থগিতের বিষয়টি জানান।
তারা জানান, শিক্ষকদের নবম গ্রেডে পদোন্নতি ও টাইম-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে বাধ্য হয়েই ১ ডিসেম্বর থেকে পরবর্তী সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
ঘোষণা হঠাৎ আসায় তৈরী হয়েছে অনিশ্চয়তা।
অভিভাবক মিজানুর রহমান রেন্টু বলেন, “হঠাৎ করে পরীক্ষা বন্ধ হয়ে গেলে ছেলে-মেয়েরা মনোবল হারিয়ে ফেলবে। শিক্ষার্থীদের জিম্মি করে দাবিদাওয়া আদায়ের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
শিক্ষার্থীরাও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইভা খাতুন বলেন, “পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্কুলে এসে জানতে পারি পরীক্ষা হবে না। কবে হবে—সেটাও স্যাররা জানেন না। খুব খারাপ লাগছে।”
অন্য শিক্ষার্থী শাকিরা ইসলাম স্নেহার প্রশ্ন, “পরীক্ষা হবেই কিনা জানি না। পড়াশোনা করব নাকি বন্ধ করে বসে থাকব—বুঝতে পারছি না। শিক্ষকরা আন্দোলন করবেন করুক, কিন্তু আমাদের পরীক্ষা বন্ধ করে কেন?”
মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “হঠাৎ করে পরীক্ষা স্থগিত করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category