সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ভ ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু

নাজিম বকাউল  / ৩০
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

 ফরিদপুরের ভাঙ্গায়  কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  এক ফল ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার (১ লা ডিসেম্বর)   সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের  উপজেলার  বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা  থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যানের সাথে  ফরিদপুর থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হতাহতের এ ঘটনা ঘটে।  সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার খাদে পড়ে গেলে  পিকআপ ভ্যানে থাকা ফল ব্যবসায়ী,  নিহত হয়।
 নিহত ব্যাক্তি চুয়াডাঙ্গা  জেলার জীবননগরের ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে।
দুর্ঘটনায় পিকআপের চালক আশিকুল ইসলাম (২৯), আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন জানান, কাভার্ড ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category