রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

তালতলীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাওসার হামিদ / ১২
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বরগুনার তালতলীতে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের দিয়ে পবিত্র কুরআন খতম করা হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার সুস্থতা ও রাজনৈতিক অগ্রগতির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মদিনা মসজিদের ইমাম ইসমাইল বিন হোসাইন। দোয়া মাহফিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সবাই হাত তুলে মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণ কারীরা জানান, “বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক। আমরা তার দ্রুত সুস্থতা এবং আগের মতো জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ ফিরে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category