রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কাঠালিয়ায় ‘আমরা নতুনে বিশ্বাস করি আণবিক সংগঠন’-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ  / ৮১
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশে আয়োজন করা হয়েছে বৃত্তি পরীক্ষা। ‘আমরা নতুনে বিশ্বাস করি আণবিক সংগঠন’-এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় ৫১ নং কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শৌলজালিয়া ইউনিয়নের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সংগঠনের সদস্য মো. রফিকুল ইসলাম সোহাগ জানান, “বৃত্তি পরীক্ষার সব ব্যয় আমাদের ব্যক্তিগত উদ্যোগে বহন করা হচ্ছে। এ বছর থেকে এই আয়োজন শুরু করেছি; আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, চারটি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মেধাবীদের সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
আণবিক সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category