সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

কুড়িগ্রামে নবাগতপুলিশসুপার-এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Md Rezaul Islam / ৪৬
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

গত কাল ২৯ নভেম্বর,২৫ইং  শনিবার বিকালে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মহোদয়কে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

এরই ধারাবাহিকতা কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক সহ সকল প্রকার অপরাধ দমনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে কুড়িগ্রাম জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর জেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সকলের সহোযোগিতা কামনা করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিক ও পুলিশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ জনসব মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান ও টিআই প্রশাসন জনাব মোঃ মন্জুর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category