রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

চাটখিলে নোয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ হানিফ  / ৮৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নোয়াখালী জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম আজ (৩০ নভেম্বর) রোববার সকালে চাটখিল উপজেলা সভাকক্ষে চাটখিলে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, জেএসডির কেন্দ্রীয় নেতা ও চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, চাটখিল পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ প্রমুখ। সভায় চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিগত বন্যায় চাটখিলে বিভিন্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, চাটখিল থানার কাঠামোগত ও যানবাহন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে চাটখিলে বিরাজমান বিভিন্ন সমস্যাগুলোর দ্রæত সমাধানের আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category