রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রংপুরে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

যিশাই মুরমু হীরা  / ৩৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

আজ, ৩০ নভেম্বর, সকাল দশটা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বর্তমানে ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত এই পেশাজীবীরা তাদের পদমর্যাদার বৈষম্য দূর করার দাবি জানিয়ে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন।

​কর্মসূচির কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ পরীক্ষা, ফিজিওথেরাপি, রেডিওলজি বিভাগের এক্স-রে, এমআরআই সহ সকল প্রকার স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আন্দোলনের ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​কর্মবিরতির সময়সূচি অনুযায়ী, আজ (৩০ নভেম্বর) দুই ঘণ্টা ধরে কর্মসূচি চলে। এরপর ১ ও ২ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category