রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

১৫ বছর পর জন্মভূমি গলাচিপায় ফিরে ইখতিয়ার রহমান কবির

মো:জহিরুল ইসলাম চয়ন / ২২
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পর নিজ জন্মভূমি গলাচিপায় ফিরে আসলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বারবার নির্যাতিত সাহসী নেতা ইখতিয়ার রহমান কবির।
শনিবার সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। শহরের প্রবেশমুখ থেকে শত শত নেতাকর্মী ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে শতাধিক মোটরসাইকেলের মহাশোডাউনে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে উচ্ছ্বাসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা গলাচিপার কৃতি সন্তান ইখতিয়ার রহমান কবিরকে একনজর দেখতে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ, তরুণ-ছাত্রসমাজ ও নেতাকর্মীরা ভিড় করতে থাকেন। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে ফিরে পেয়ে গলাচিপাবাসীর মধ্যে এক ধরনের আনন্দ ও আবেগের স্রোত বয়ে যায়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। সেখানে ইখতিয়ার রহমান কবির বলেন—
আমি অনেকদিন পর আমার জন্মভূমিতে ফিরে এসেছি। গলাচিপার মানুষের ভালোবাসা ও বিশ্বাস আমাকে সবসময় শক্তি দেয়। এই এলাকার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।
তিনি জানান, এ আয়োজন পূর্বপরিকল্পিত থাকলেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা তাদের সবাইকে শোকাহত করেছে।
তিনি আরও বলেন—
আমরা আজ কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না। আমাদের মা, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে শুধু একটি অনুরোধ—আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।”
মৃত এমপি শাহজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন
এই আয়োজনটি মূলত বিএনপির কান্ডারী, পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ এমপি শাহজাহান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয়েছে জানিয়ে তার ছেলে মো. শিপলু খান বলেন
আগামীকাল ৩০ নভেম্বর আমার বাবার মৃত্যুবার্ষিকী। প্রোগ্রামটি আগে থেকেই ঠিক ছিল।
 হঠাৎ করে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা তিনি জানান, এ আয়োজন পূর্বপরিকল্পিত থাকার করেন আয়োজনটি করতে হয়েছে।
দেশবাসীর কাছে অনুরোধ—আপনারা আমাদের জননেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।
গলাচিপার রাজনীতি ও তরুণদের সম্পৃক্ততা নিয়ে খোলামেলা মতামত
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইখতিয়ার রহমান কবির গলাচিপার রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কর্মকাণ্ড, তরুণদের রাজনীতিতে সম্পৃক্তকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা অবস্থান তুলে ধরেন।
নেতাকর্মীদের ঢল—উৎসবে রূপ নেয় পুরো অনুষ্ঠান
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি একটি উৎসবে পরিণত হয়। ইখতিয়ার রহমান কবিরের প্রত্যাবর্তনে গলাচিপার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category