রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

বড়াইগ্রাম উপজেলা সমিতি-ঢাকা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন লাইফ / ৮৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির আয়োজনে নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে  বিভিন্ন বিভাগে ফ্রি চিকিৎসা প্রদান করেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. এটিএম সাফায়েত সামস রকি (এমবিবিএস), মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ এমরান হোসেন (এমবিবিএস), গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন স্নিগ্ধা (এমবিবিএস) ও ডা. ইলোরা খাতুন (এমবিবিএস), চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ সবুজ আলী, এবং দন্তরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদ মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সামস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলীপ, আজীবন সদস্য আসাদুজ্জামান আসাদ ও মাহমুদুল হাসান মেমন।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম. লুৎফর রহমান, সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা যুবদলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category