রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

মাগুরায় চাঁদা না দেওয়ায় গৃহবধূর আঙুল কর্তন

মো: সাজ্জাদ হোসেন / ৩০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

 

মাগুরা সদর উপজেলার রাওতাড়া গ্রামে চাঁদা না দেওয়ায় রিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ডান হাতের মধ্যমা আঙুলের শীর্ষাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত রিমা ওই এলাকার সৌদি প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ি দখলের উদ্দেশ্যে একই গ্রামের নকে শিকদার, ফারুক শিকদার, মিঠুন শিকদার ও হবিবর শিকদার বিভিন্ন সময় চাপ ও হুমকি দিয়ে আসছিল। বাড়ি দখলের চেষ্টা ব্যর্থ হলে তারা রিমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

রিমা খাতুন জানান, শুক্রবার সকালে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category