রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই হাতে পাবে

Sarif Hossain / ১৩
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে, আমি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। জেলা পর্যায়ে এখনই বেশিরভাগ বই এসে গেছে, ফলে জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীদের কাছে সব বই পৌঁছে যাবে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো-একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়ে বুঝতে পারে এবং লিখে প্রকাশ করতে পারে, এটাকেই আমরা ভাষাগত স্বাক্ষরতা বলি। পাশাপাশি প্রাথমিক গাণিতিক নিয়মগুলো (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) যেন একজন শিক্ষার্থী সঠিকভাবে বুঝতে পারে, কোন সমস্যা সমাধানে কোন নিয়ম প্রয়োগ করতে হবে তা শিখতে পারে এবং প্রয়োগ করতে পারে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন. একজন প্রাথমিক শিক্ষার্থীর মূল টার্গেট হচ্ছে ভাষাগত ও গাণিতিক স্বাক্ষরতা অর্জন, পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে পরিচিত হওয়া। এসব ক্ষেত্রকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক গণশিক্ষা উপদেষ্ট বলেন, প্রাথমিক শিক্ষকদের উন্নতির জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিতে পেরেছি এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দিতে পারি কি না সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি সফল হবো।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেগুলো দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা সব ধরনের উদ্যোগ নিচ্ছি আমাদের মূল লক্ষ্য এটিই। কারণ আগে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিভিন্ন খাতে হলেও মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয় গুরুত্ব পায়নি। আমরা এখন সেই মূল উদ্দেশ্যকেই সামনে আনছি এবং প্রয়োজনীয় সবকিছু সেভাবেই সাজাচ্ছি।
এর আগে সকাল ১০টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ‘পিইডিপি-৪ এর চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সম্পাপ্তির কৌশল নির্ধারণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং শিক্ষা সংশ্লিষ্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category